‘সংস্কৃতির মাধ্যমে শিশুদের দেশপ্রেমিক হিসেবে গড়তে হবে’ – শ্রীপুরে এটিএম আব্দুল ওয়াহহাব এমপি

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

‘সংস্কৃতির মাধ্যমে শিশুদের দেশপ্রেমিক হিসেবে গড়তে হবে’। মাগুরার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিয়ে কোমলমতি শিশুদের জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যোগ্য হিসেবে গড়ে তোলার আহবান জানিয়েছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহহাব।

তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষকদের সঙ্গে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে। যার মাধ্যমে কোমলমতি শিশুরা যোগ্য দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে।

আজ মাগুরার শ্রীপুরের লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার মান উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মত বিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

এসময় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: