মাগুরানিউজ.কম:
অপ্রচলিত বিচিত্র দর্শন এই মাছটি সবাইকে দেখাতে ও নাম জানতে ‘মাগুরা নিউজ’কে ছবি তুলে পাঠিয়েছেন ঝিনাইদহের কালিগঞ্জ থানার চাপালী গ্রামবাসী। চাপালী গ্রামের আকুল হোসেন চিত্রা নদীতে মাছ ধরার সময় বিচিত্র এই মাছটি তার জালে বেঁধে ছিল। রবিবার মাছটি পাওয়া যায়। তারপর থেকে ঐ বাড়িতে হাজারো মানুষ ভিড় করছে এই বিরল মাছটি দেখার জন্য। মাছটির নাম এখন পযন্ত সঠিক কেউ বলতে পারেনি। সেকারনে মাছের ছবিটি মাগুরা নিউজে পাঠিয়েছেন গ্রামবাসী। জানতে চান মাছটির সঠিক নাম কি।


