মাগুরানিউজ.কম:
মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহহাব শনিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।
এমপি আব্দুল ওয়াহহাব এসময় জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
তিনি জাতির পিতার সমাধিতে ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
মোনাজাতে বঙ্গবন্ধু এবং ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনায় শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনার পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।


