মাগুরানিউজ.কম:
গ্রাম্য শত্রুতার জের ধরে আজ বিকাল ৪টার দিকে মাগুরা সদরের ঘোড়ামারা গ্রামে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এসময় ছেলেকে বাচাতে গিয়ে আহত হন আরব আলী ( ৬০ ) নামের এক বৃদ্ধ। এসময় হটাৎই তিনি অসুস্থ হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে আরব আলির মৃত্যু হয়েছে বলে জানাগেছে।
মাগুরা সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, ময়না তদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়।


