মাগুরায় ভোগান্তিতে শুরু একাদশে ভর্তি কার্যক্রম

মাগুরানিউজ.কমঃ 

11034211_16192003416452ui8o0i48_4267031593851699161_n

মাগুরা সরকারি হোঃ শঃ সোঃ কলেজ, সরকারী মহিলা কলেজ, আদর্শ কলেজ সহ জেলার সকল কলেজে আজ একযোগে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

চার দফা পিছিয়ে সোমবার রাত ১২টা ৪০ মিনিটে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদনের প্রথম মেধা তালিকা প্রকাশ করার পর ভর্তি কার্যক্রম শুরুর প্রথম দিনেই ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ছেলে শিক্ষার্থীকে মেয়ে শিক্ষার্থী বানিয়ে দেয়া, আবেদনের বাইরে কলেজে সিট দিয়ে দেয়াসহ নানা অভিযোগ নিয়ে কলেজে ভর্তি হতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের এখন ছুটতে হচ্ছে ঢাকা শিক্ষা বোর্ডে।

সোমবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম।

শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়ে জানতে চাইলে শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক বলেন, ‘আমরা সব অভিযোগ আমলে নিচ্ছি। যতদ্রুত সম্ভব আমরা সমাধানের চেষ্টা করছি।’

সোমবার শুর হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে ২ জুলাই পর্যন্ত। এই কার্যক্রম শেষ হওয়ার আগেই ১ জুলাই থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে যাবে।

প্রসঙ্গত, গত ৩০ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর গত ৬ জুন থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে আবেদন গ্রহণ শুরু হয়। ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সারাদেশে কলেজে ভর্তির জন্য আবেদন করে ১১ লাখ ৫৬ হাজার ৩৭৪ শিক্ষার্থী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: