মাগুরানিউজ.কম:
টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে মাগুরার জনজীবন। তলিয়ে গেছে শহরের নিম্নাঞ্চল। অনেক রাস্তায় হাঁটুপানি জমেছে। কোথাও কোথাও বাসাবাড়িতে ঢুকে পড়েছে পানি। ভেসে গেছে অনেক পুকুর।
এদিকে বিরতিহীনভাবে ভারি বৃষ্টিপাত হওয়ায় বিপাকে পড়েছেন মানুষ। ঘর থেকে রের হতে পারেনি অনেকেই। খোলা হয়নি শহরের অধিকাংশ দোকানপাট। প্রবল বৃষ্টিতে ডুবে গেছে শহরের বেশিরভাগ এলাকা।


