মাগুরায় সাবেক ও বর্তমান চেয়ারম্যান পিতা-পুত্র আটক

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদক-

যুদ্ধাপরাধ মামলার বাদীকে অপহরণের অভিযোগে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান রাজিব ও তার পিতা একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বাঁশি মিয়াকে আটক করেছে পুলিশ।এসময় অপহৃত খোদেজা খাতুনকে উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, সদর উপজেলার সংকোচখালী গ্রামের হাসেম আলীর মেয়ে খাদিজা খাতুন মুক্তিযুদ্ধের সময় তার বাবাসহ ১৭জনকে নির্যাতন ও  হত্যার অভিযোগে ২০০৮ সালে গোপালগ্রাম ইউনিয়নের তৎকালিন চেয়ারম্যান আফজাল হোসেন বাশি মিয়াসহ ৯ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। যে মামলা তুলে নেওয়ার জন্য আসামীপক্ষ দীর্ঘদিন বাদীকে নানাভাবে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ মঙ্গলবার আসামীরা কৌশলে বাদীকে তাদের বাড়িতে নিয়ে আটকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে।

পুলিশ বিষয়টি জানতে পেরে আজ ওই বাড়িতে অভিযান চালিয়ে খাদিজাকে উদ্ধার মামলার প্রধান আসামী সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বাশি ও তার ছেলে বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান রাজিবকে গ্রেফতার করে।

পরে দুপুরে খোদেজা খাতুন বাদী হয়ে চেয়ারম্যান রাজিব ও তার বাবা সাবেক চেয়ারম্যান আফজাল হোসেন বাশি মিয়া ও মতিয়ার রহমান নামে তাদের এক সহযোগির নামে সদর থানায় নারী-শিশু নির্যাতন ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

পুলিশ বিকেলে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জামিন নামন্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: