কাঁকরোল সেরা মাগুরার- কিন্তু মিলছেনা মাগুরাতেই

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

বাজারে এখন অন্যতম দামি সবজি কাঁকরোল। মাগুরাতে উৎপাদিত সবজি কাঁকরোল এখন দেশের গন্ডি পেরিয়ে যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই ও সৌদি আরবে। বিদেশে কাকরোলের চাহিদা থাকায় এলাকার কৃষকরা দিনে দিনে ঝুঁকছেন এ সবজি চাষে।

এদিকে বাজার ঘুরে দেখা যায়, হঠাৎ করে কাঁকরোল দেখে ক্রেতাদের প্রায় সবাই আগ্রহ নিয়ে কিনতে যান। কিন্তু দাম শুনে অনেকের মাথায় আকাশ ভেঙে পড়ছে! না কিনেই ফিরে যাচ্ছেন। শান্তনা মাত্র এক সপ্তাহ অপেক্ষা করলেই তো হাতের নাগালে চলে আসবে এই সবজি।

বাজারের আড়তদাররা বলেন, বাজারে আগাম জাতের কাঁকরোল আসতে আরো ১০-১৫ দিন বাকি আছে। দেশের অন্য এলাকা থেকেও কাঁকরোল আসতে শুরু করলে দাম কমে আসে। বাজারে কেউ বিচ্ছিন্নভাবে হয়তো সংগ্রহ করে বিক্রি করছেন বলে জানান তারা।

 

কৃষকরা জানান, বেশি দামের আশায় তাঁরা এখন নির্ধারিত মৌসুমের আগেই কাঁকরোলসহ বেশ কিছু সবজি বাজারে আনছেন। প্রথম উৎপাদিত সবকিছুই একটু বেশি দামে বাইরে বিক্রি হয়। ঢাকা থেকে ব্যবসায়ীরা সংগ্রহ করে বিদেশেও পাঠাচ্ছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: