মাগুরায় প্রতারনা’র নিউ ষ্টাইল! ইচ্ছামতো মেয়াদ উত্তীর্ণের তারিখ

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

আজ মাগুরা শহরের নতুন বাজার সাহা পাড়ায় বিস্কুটের পাইকারি ডিলার সুবল সাহার গুদামে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। সেখানে দেখা যায়, কোম্পানি থেকে বিস্কুট দেয়া হয় সুদৃশ্য সাদা প্লাস্টিকের প্যাকেটে। সেই সাথে দেয়া হয় খালি ঘর সমৃদ্ধ স্টিকার। বিভিন্ন দোকানের অর্ডার কেটে ডেলিভারির দিনে স্টিকার বসিয়ে সেখানে উৎপাদন তারিখ, মেয়াদের সিল মেরে বাজারজাত করে ওই প্রতিষ্ঠানের লোকজন । অর্থাৎ বিস্কুট যেদিনই তৈরী হোক। এ বিস্কুটের মেয়াদ কখনো উত্তীর্ণ হবে না!

ভয়ংকর এ তথ্য উদঘাটন করা হয়েছে আজকের বিশেষ অভিযানে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মুহ. মাহমদুল্লাহ জানান- গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় ওই গোডাউনে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় সেখান থেকে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের মেয়াদ বিহীন বিস্কুট, কুইন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, ১৪৪২/১এ খিলগাও ঢাকা এর নামে ছাপানো বিপুল পরিমানে ব্লাংক স্টিকার, ২ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় ওই প্রতিষ্ঠানের মালিক সুবল সাহার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জব্দকৃত প্রায় ৭০ হাজার টাকা মূল্যমানের বিস্কুট ও পলিথিন শহরের জেটিসি রোডে নবগঙ্গা নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: