মাগুরানিউজ.কমঃ
দেশে-বিদেশে সাড়া জাগানো মাগুরার সেই ‘বৃদ্ধ শিশু’ বায়েজিদকে অবশেষে শনিবার ঢাকা মেডিকেলে ভর্তি করা হচ্ছে। ঢাকা মেডিকেলে চিকিৎসা ও পাশাপাশি গবেষণাও করা হবে। মাগুরার মহম্মদপুর উপজেলার খালিয়া গ্রামের চার বছরের এই শিশুটি দেখতে বয়স্ক বৃদ্ধের মতো।
মাগুরা সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. দেবাশিষ বিশ্বাস জানান, প্রোজেরিয়া রোগে আক্রান্ত বায়োজিদকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে তার-বাবা মা তার কাছে আসেন। তিনি তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর জন্য ছাড়পত্র দিয়েছেন। ঢাকা মেডিকেলে চিকিৎসকদের সঙ্গে তার কথা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাতে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা করবেন তার পরিবার।


