মাগুরানিউজ.কমঃ
ওয়েব ডেস্ক :
দেশে একটা কথা প্রায়ই উচ্চারিত হয়, আকাশ সংস্কৃতির ভিড়ে আমাদের বাংলা সংস্কৃতি হারিয়ে যাওয়ার উপক্রম। কিন্তু কথাটা ঠিক নয়। বরং আমাদের সংস্কৃতি আজ বাংলার মাটি ছেড়ে সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে স্বগৌরব ও স্বমহিমায়।
পশ্চিমবঙ্গ এবার থেকে শুধুই বঙ্গ বা বাংলা। রাজ্যের নাম পরিবর্তনে সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। আজ বিধানসভায় নামবদল নিয়ে আলোচনা উঠলে সেই প্রস্তাব গৃহীত হয়েছে।
এবার রাজ্যের এই প্রস্তাব যাবে কেন্দ্রীয় মন্ত্রিসভায়। তারপর আগামী ২৬ অগাস্ট বিশেষ অধিবেশন বসছে রাজ্য মন্ত্রিসভার। সেখানেই পরিবর্তন করা হবে রাজ্যের নাম। এমনটাই জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ, ইংরেজীতে West Bengal। ইংরেজী বর্ণমালার একদম শেষদিকের লেটার হওয়ায় সংসদে পশ্চিমবঙ্গ সম্বন্ধে বলার সময় কম পাওয়া যেত। বেশকিছু দিন ধরেই এই অভিযোগে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু হয়। এখন নাম থেকে West কথাটি বাদ দিলে পড়ে থাকবে শুধুই Bengal। যা ইংরেজী বর্ণমালার দ্বিতীয় লেটার।


