শোকাবহ আগস্ট- অশ্রুনদী আর রক্তনদীতে একাকার পুরো দেশ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

‘যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান/ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবর রহমান।/দিকে দিকে আজ অশ্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান/তবু নাহি ভয়, হবে হবে জয়, জয় মুজিবর রহমান।’ মহান মুক্তিযুদ্ধ চলাকালে একাত্তরের মে মাসে কলকাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবিতে আয়োজিত এক সমাবেশ থেকে ফিরে এসে এ কবিতা লেখেন বাংলা সাহিত্যের খ্যাতিমান লেখক অন্নদাশঙ্কর রায়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হওয়ার পর এ কবিতা নতুন মাত্রা পায়। অশ্রুনদী আর রক্তনদীতে একাকার হয়ে যায় পুরো দেশ। মানুষ কান্নার শক্তিও হারিয়ে ফেলে। অনন্ত শোকের নৌকায় ভাসমান বঙ্গবন্ধু নব নব ভবিষ্যতেরও দিশারি হয়ে ওঠেন।

আজ সেই শোকাবহ আগস্টের প্রথম দিন। বর্ষপরিক্রমায় আজ থেকে আবারও শুরু হচ্ছে বাঙালির শোকের মাস। আগস্ট মাসজুড়ে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে নানা আনুষ্ঠানিকতায় স্মরণ করবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: