আজ কিছু সময়ের জন্য ইন্টারনেট বন্ধ

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্কঃ

বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী নিজেদের মধ্যে যোগাযোগ এবং তথ্য আদান প্রদানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করছে। গত এক জুলাই গুলশান হামলার সময় বেকারির ভেতরের ছবি বাইরে পাঠাতে ইন্টারনেট ব্যবহার করে সন্ত্রাসীরা। তখন থেকেই ইন্টারনেট নিয়ন্ত্রণের বিষয়টি ভাবছেন সংশ্লিষ্টরা। জননিরাপত্তা নিশ্চিত ও জঙ্গি বিরোধী অভিযানের প্রস্তুতি হিসেবে ইন্টারনেট ব্ল্যাকআউট মহড়া চালানো হবে। ফলে আজ পহেলা আগস্ট বিকাল পাঁচটা থেকে বিভিন্ন এলাকায় ইন্টারনেট বন্ধ রেখে পরীক্ষা চালানো হবে।

 

জানা যায়, মহড়ার ফলে যে কোনো এলাকার ইন্টারনেট নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রেখে পরীক্ষা চালানো হবে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইসিপিএবি) এর যৌথ উদ্যোগে এই মহড়া হবে। ফলে এলাকাভিত্তিক মহড়া চলাকালে বন্ধ থাকবে ফেসবুক, টুইটারসহ সকল যোগাযোগ মাধ্যম।

সূত্রমতে, এক আগস্ট সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে মধ্যরাত দুইটা পর্যন্ত রাজধানীসহ দেশের যে কোনো এলাকায় চালানো হবে  ব্ল্যাকআউট মহড়‍া। মহড়া চলাকালে সংশ্লিষ্ট এলাকার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরীক্ষাটি সফলভাবে চালানো গেলে আগামীতে গুলশানের মতো কোন সংকটের দেখা দিলে সেটা দক্ষতার সঙ্গে মোকাবিলা করা সম্ভব হবে। সন্ত্রাসীরা ইন্টারনেট ব্যবহার করে কোন ধরনের ফায়দা নিতে পারবেন না। জনগণের সাইবার নিরাপত্তাও নিশ্চিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: