‘প্রান্তিক জনগণের হাতের নাগালে মানসম্মত স্বাস্থ্যসেবা’ – মাগুরায় স্বাস্থ্যমন্ত্রী

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জঙ্গীদের কোন সাধারণ ক্ষমা বা আত্নসমর্পনের সুযোগ নেই। জঙ্গীরা দেশের যে প্রান্তেই লুকিয়ে থাকুক না কেন জঙ্গীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া জামাতকে মদদ না দিলে দেশে জঙ্গীবাদের উত্থান হতো না। শনিবার মাগুরায় কমিউনিটি ক্লিনিক ব্র্র্যান্ডিং একটিভেশন ক্যাম্পেইন কর্মসূচির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি জামায়াত মানুষের প্রাণ নেয়। আর শেখ হাসিনা প্রাণ বাঁচায়।

অনুষ্ঠানের শুরুতে স্বাস্থ্যমন্ত্রী কমিউনিটি ক্লিনিকের ব্যাণ্ডিং লোগো উন্মোচন করেন। তিনি আরো বলেন, জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্রান্তিক জনগণের হাতের নাগালে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌছে দিয়ে বদ্ধ পরিকর। তারই অংশ হিসেবে কমিউনিটি ক্লিনিক কার্যক্রমকে ব্র্যাণ্ডিং হিসেবে সারাদেশে ক্যাম্পেইন চালানো হচ্ছে।

মাগুরার সিভিল সার্জন ডা. এফবিএম আবদুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং ব্যান্ডিং অফ কমিউনিটি ক্লিনিক একটিভিটিস এর টিম লিডার অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলি, যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী এ্যাড. বিরেন শিকদার এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. দ্বীন মোঃ নুরুল হক, ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবির, ডা. মনজুর রহমান, ডা. জয়ন্ত্র কুণ্ডুসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: