মাগুরানিউজ.কম:
‘ই মোবাইল কোর্ট’। এ পদ্ধতিতে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নির্ভুল ও দ্রুততম সময়ের মধ্যে ‘মোবাইল কোর্ট’ পরিচালনা করা সম্ভব হবে। এতে সময় ও শ্রম উভয়ের যেমন সাশ্রয় হবে, তেমনি আইনের নির্ভুল ব্যবহার করা সম্ভব হবে। সরকারিভাবে এটিকে ‘ই মোবাইল কোর্ট’ হিসেবে নামকরণ করা হয়েছে।
১৭ জুলাই মাগুরা জেলা প্রশাসকের কম্পিউটার ল্যাবে ই মোবাইল কোর্ট বিষয়ক ২ দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিরে বক্তব্যে এ তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি খোন্দকার আজিম আহমেদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপক কুমার দেব শর্মাসহ অন্যরা।
কর্মশালায় জেলার চার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৫জন সরকারি কর্মকর্তা অংশগ্রহণ করেন।


