মাগুরানিউজ.কম:
সন্ত্রাস এবং জঙ্গীবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সচেতন মাগুরাবাসী আজ মাগুরা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
বিকাল সাড়ে ৪টায় শহরের জামরুলতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সারা শহর প্রদক্ষিণ করে। পরে ভায়নার মোড় স্বাধীনতা স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুব নেতা আশরাফুজ্জামান হিসাম, এ্যাড. মইনুল হোসেন পলাশ, ইউপি চেয়ারম্যান আবদুল হাই, রফিকুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর ক্রিড়া চক্রের সাধারন সম্পাদক মীর রাশেদুল ইসলাম সুমন, নাজমুল হাসান জেনটেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মেহেদি হাসান রুবেলসহ আরো অনেকে।
বক্তারা দেশ বিরোধী ষড়যন্ত্র রুখতে সকল শ্রেণী পেশার মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান রেখে বক্তব্য রাখেন।


