মাগুরানিউজ.কম:
মাগুরায় ব্লাকমেইল করে চাঁদার দাবীর অভিযোগে আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ইছাখাদা গ্রাম থেকে পুলিশ হুমায়ুন কবির (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
তার বিরুদ্ধে হুমকি, চাঁদাবাজি ও তথ্যপ্রযুক্তি আইনের তিনটি ধারায় মামলা হয়েছে। হুমায়ুন ইছাখাদা গ্রামের আকমল হোসেন মোল্লার ছেলে।
জানা গেছে, প্রেমের ফাঁদে ফেলে হুমায়ুন মাগুরা শহরের কলেজ পাড়ায় স্থানীয় এক তরুণীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে। এ সময় কিছু অন্তরঙ্গ দৃশ্য কৌশলে মোবাইলে ধারণ করে রাখেন হুমায়ুন। পরে ধারণকৃত ভিডিও ইণ্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তরুণীর বাবার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন হুমায়ুন। তরুনীর পরিবারের এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আজ ওই যুবককে গ্রেফতার করেছে। তার জিজ্ঞাসাবাদ চলছে।


