ইসলামি আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

১৪ জুলাই’১৬ বৃহস্পতিবার মাগুরা আসাদুজ্জামান মিলনায়তনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা কতৃক আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওঃ আমজাদ হোসাইনের উদ্বোধনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোঃ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মুফতি দেলওয়ার হুসাইন সাকী, এড. এবিএম শেহাবউদ্দিন শেহাব, মাওলানা মশিউর রহমান, শালিখা উপজেলা সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা সভাপতি আলহাজ্ব আমানুল্লাহ ভুইয়া, মুহাম্মদপুর উপজেলা সভাপতি মাওলানা আবু মুসা খলিলুর রহমান, সদরের সহ সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান, বামুক সাধারন সম্পাদক মাওলানা নাজিরুল ইসলাম, ডা: মুহাম্মদ রবিউল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে পীর সাহেব চরমোনাই ২০১৬-২০১৮ সেশনের জন্য মাগুরা জেলা শাখার কমিটি ঘোষণা করেন।

সভাপতি পদে মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সভাপতি মুফতি মোস্তফা কামালকে, সহ-সভাপতি পদে সাবেক সহ-সভাপতি ও মাগুরা-১ আসনের সংসদ পদপ্রার্থী এ্যাডভোকেট এবিএম শেহাবউদ্দিন শেহাবকে এবং সাবেক সেক্রেটারী হাফেজ মনিরুজ্জামানকে সেক্রেটারি হিসেবে নাম ঘোষণা করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: