মাগুরানিউজ.কম:
মাগুরাতে আজ শুক্রবার (১৫ জুলাই) সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে শহরের আছাদুজ্জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ এই সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশের প্রধান অতিথি ছিলেন মাগুরা দুই আসনের সংসদ সদস্য মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ডঃ শ্রী বীরেন শিকদার।
পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, মহিলা সংগঠন , শিক্ষক, সাংবাদিক, জেলার বিভিন্ন মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসলাম ধর্মে মানুষ হত্যা জঘন্যতম অপরাধ। বাংলাদেশকে আবারো ব্যার্থ রাষ্ট্রে পরিনত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও জঙ্গী হামলা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে সকল ভেদাভেদ ভুলে ৭১’এর মতো আবারো ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি পরিবার থেকে মা-বাবাকে সন্তানের খোঁজ খবর নিতে পরামর্শ দেয়া হয়। সমাবেশে জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


