৯ দিন ছুটির পরও মাগুরার অফিসপাড়ায় ঈদের আমেজ

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

অন্যবারের তুলনায় এবার ঈদের ছুটিটা ছিল বেশ লম্বা। টানা ৯ দিনের লম্বা ঈদের ছুটি কাটিয়ে সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা কাজে যোগ দিলেও মাগুরার অফিসপাড়া ঈদের আমেজ লেগেই ছিল। ঈদের পর প্রথম কর্মদিবসে সহকর্মীদের সঙ্গে গল্প-গুজব করেই সময় কাটিয়েছেন বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারি। সর্বত্রই ছিল এক গা ছাড়া আমেজ।

ঈদের ছুটি কাটিয়ে বাড়ি থেকে আগের দিন রাতে কিংবা ভোরে মাগুরা ফেরার কারণে অনেকে অফিসে এসেছেন দেরি করে। ৯ দিনের বিরতির পর সহকর্র্মীদের সঙ্গে কুশল বিনিময় আর আড্ডা দিতেই সবাই ছিল বেশি ব্যস্ত। আ্ড্ডায় স্বাভাবিকভাবেই ওঠে এসেছে সাম্প্রতিক সময়ের জঙ্গি হামলার প্রসঙ্গ।

সরকারী দপ্তরের কিছু কিছু ডেস্ক খালি থাকতেও দেখা গেছে, অর্থাৎ এতো লম্বা ছুটি পেয়েও ওইসব কর্মচারী-কর্মকর্তার ঈদের ছুটি এখনো শেষ হয়নি। এখনো কর্মস্থলে ফেরেননি তারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের অবশ্য ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি ঢিমেতালে কাজও করতে দেখা গেছে। তবে কথা যা হয়েছে, সেই তুলনায় কাজের পরিমাণ ছিল নিতান্তই নগন্য।

প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে গত ৪ জুলাই ছুটি ঘোষণা করায় শব-ই-কদর, সাপ্তাহিক ও ঈদের ছুটি মিলিয়ে টানা নয় দিন ছুটি পায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে ৪ জুলাইয়ের পরিবর্তে আগামী ১৬ জুলাই (শনিবার) সব অফিস খোলা থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: