মাগুরানিউজ.কম:
জঙ্গিবাদের বিরুদ্ধে ১১ জুলাই সমাবেশের ডাক দিয়েছে ১৪ দল। আজ শুক্রবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।
১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সভাপতিত্ব করেন।
জঙ্গিবাদ দমনে কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জুলাই বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪ দলের সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান মোহাম্মদ নাসিম।
১৪ দলের নেতাদের তিনি বলেন, ১১ তারিখে পতাকা হাতে শহীদ মিনারে আসুন। লক্ষাধিক মানুষের প্রতিরোধ সমাবেশ করে বিশ্বকে দেখিয়ে দিন বাংলার মানুষ এসব সমর্থন করে না।
১২ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের সব ইউনিয়ন, উপজেলা ও জেলায় সাংবাদিক, কবি-সাহিত্যিকসহ সবাইকে নিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠনের নির্দেশ দেন দলের মুখপাত্র।
তারিখঃ ১১ জুলাই , ২০১৬
সময়ঃ বিকাল ৩ টা
আয়োজনেঃ ১৪ দল


