মাগুরার মায়া কাটিয়ে আবারও ঢাকায় ফেরা

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষ হচ্ছে আজ শনিবার। রবিবার থেকে যথারীতি শুরু প্রতিদিনের কর্মযজ্ঞ। জীবিকার সন্ধানে সেই কর্মশালায় উদ্দেশে ঢাকায় ফিরতে শুরু করেছে ঈদে বাড়ি ফেরা মানুষজন। এ ফেরায় সবাইকে নিয়ে ঈদ উদযাপনের আনন্দের সঙ্গে আছে প্রিয়জনকে ছেড়ে আসার বেদনাও।

সরকারি-বেসরকারি ছুটির শেষ দিনে মাগুরা বাস টার্মিনালে কথা হয় মো. জামাল বিশ্বাসের সঙ্গে। পেশায় ব্যাংক কর্মকর্তা তুহিন পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের উচ্ছ্বাস এবং ছেড়ে আসার কষ্টের কথাও জানালেন তিনি।

জামালমাগুরাকে বলেন, ‘এবার অনেক দিন বাড়িতে থাকতে পেরেছি। সবার সঙ্গে দেখা হয়েছে। দেখা যায়, সাধারণত বাড়িতে খুব কম যাওয়া হয়। গেলেও সবাইকে একসঙ্গে পাওয়া যায় না। সবাইকে নিয়ে ঈদ করতে পেরে খুবই আনন্দিত।’ 

আনন্দের পরে এবার দুঃখের কথা। তিনি বলেন, ‘বাবা-মা, ছোট ভাইকে বাড়িতে রেখে আসতে খুব কষ্ট হয়েছে। পুরো পথে তাদের কথা মনে পড়েছে। একবার ভেবেছি বাড়ি ফিরে যাই।’ আক্ষেপ করে বলেন, ‘কাল থেকে অফিস শুরু। গিয়ে তো আবার ফিরতেই হবে…।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: