মাগুরানিউজ.কম:
পবিত্র ঈদুল ফিতর ২০১৬ উপলক্ষে মাগুরাসহ মহম্মদপুর ও শালিখাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এ্যাড. ড. শ্রী বিরেন শিকদার এমপি।
শুভেচ্ছা বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ঈদুল ফিতর মুসলিম উম্মাহর একটি বড় উৎসব। ঈদ বিশ্বজোড়া মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে, সকল শ্রেণী- পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ।
তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের দারিদ্রতা বিমোচন, অর্থনৈতিক বৈষম্য দূর করে মানুষের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। যার ফলে আগের তুলনায় দেশের মানুষ এখন অনেকটা সুখ ও শান্তিতে বসবাস করছেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর ধনী-গরীব মানুষের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসুক এই কামনা করি।’


