প্রতিবন্ধীরাও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাগুরানিউজ.কম:

mn

প্রতিবন্ধী ব্যক্তিদের অবহেলা না করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বৈষম্যমুক্ত সমাজ গড়তে তাদের জীবনমান উন্নয়নে তার সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি শিক্ষক ও অভিভাবকসহ সর্বস্তরের মানুষকে অনুরোধ করছি যে, যদি কারো ছেলে বা মেয়ে প্রতিবন্ধী হয় তবে তাকে অবহেলা করবেন না।’

তিনি বুধবার সকালে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শারীরিক প্রতিবন্ধীদের জন্য আইসিআরসি টুয়েন্টি২০ ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে একথা বলেন। খবর বাসসের।

যুব ও ক্রীড়া প্রতিবন্ধী বীরেন শিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রসের (আইসিআরসি) হেড অব ডেলিগেশন বাংলাদেশের ক্রিস্টিন চিপোল্লা অনুষ্ঠানে বক্তৃতা করেন। এসময় যুব ও ক্রীড়া উপ-মন্ত্রী আরিফ খান জয়ও উপস্থিত ছিলেন।

শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হলে তারাও তাদের মেধা ও নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দেশের সম্পদ হয়ে উঠতে পারে।’

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি, প্রতিবন্ধীদের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করছি। এটা সরকারের এক সিদ্ধান্ত যে, মেধাবীদের খুঁজে বের করা এবং সমাজে তাদের স্থান করে দেয়া।’

প্রধানমন্ত্রী জানান, তার সরকার রাষ্ট্র, সমাজ ও পরিবারের বোঝা হিসেবে প্রতিবন্ধীদের সঙ্গে আচরণ না করতে মানুষের মাঝে চেতনা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ-সুবিধার ব্যবস্থা, সুপ্ত প্রতিভা ও গুণাবলীর বিকাশ সাধন।’

বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সাফল্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তাদের সমাজের মূল ধারায় আনতে হবে। কেউ শারীরিকভাবে প্রতিবন্ধী হলে তাকে সমাজ ও পরিবারের বাইরে রাখা সঠিক নয়।’

তিনি বলেন, ‘আমাদের প্রতিবন্ধী ছেলেমেয়েরা প্রমাণ করেছে যে, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনতে পারে।’

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বিশেষ অলিম্পিকে শারীরিক প্রতিবন্ধীদের ২১টি স্বর্ণপদকসহ ৭০টি পদক লাভ এবং আন্তর্জাতিক ক্রিকেটে দৃষ্টি প্রতিবন্ধী খেলোয়াড়দের সাফল্যের কথা উল্লেখ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: