মাগুরা শহরে জনশূন্য মার্কেট-রাস্তা, ভাই মাথাই নষ্ট…..

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

ঈদের আগে এমন একটা গুরুত্বপূর্ণ সময়েও খুশি হতে পারছেন না মাগুরার ব্যবসায়ীরা। তাদের চেহারায় হতাশার ছাপ।সাধারণত রমজানের শুরু থেকে পোশাকের বাজারে বেচাকেনার পরিমাণ বাড়তে থাকে। আর শেষ মুহূর্তে বিশেষ করে চাঁদরাত পর্যন্ত বেচাকেনার পরিমাণ বেড়ে যায় কয়েকগুণ। ব্যবসায়ীদের যেন দমফেলার ফুরসত থাকেনা।

কিন্তু আজকের চিত্র অনেকটাই ভিন্ন দেখা গেছে মাগুরার মার্কেটগুলোতে। ঈদের বেচাকেনার শেষ মুহূর্তে সকাল থেকে প্রবল বৃষ্টির কারনে বেচাকেনায় হঠাৎ করেই ভাটা পড়েছে বলে জানালেন ব্যবসায়ীরা। কার্যত দুপুর পর্যন্ত শহরে তেমন কোন লোক ছিলোনা।

মাগুরা শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতাদের সমাগম নেই।

ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা দোকান গুটিয়ে বসে আছেন। ক্রেতা আকর্ষণ করতে হাক ডাক ছাড়ছেন। একজনকে নাগালে পেলে নিজেদের দোকানে ভেড়াতে উঠে পড়ে লাগছেন। জিজ্ঞাসা করতেই একটাই কথা, ভাই মাথা নষ্ট হয়ে গেছে। কি করে ঈদ করবো ভেবে পাচ্ছিনা। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: