বাংলাদেশে এক লাখ আসনের স্টেডিয়াম তৈরী হবে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম:

11935014_739825482829880_80ftyuyit538tyu51688926350017_n

রাজীব মিত্র জয়-  বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে এক লাখ আসন বিশিষ্ট স্টেডিয়াম। রবিবার মাগুরার শালিখায় স্বর্গীয় শ্রী বিহারী লাল শিকদার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি। অনুষ্ঠানের এক ফাকে মাগুরা নিউজের সাথে একান্ত আলাপচারিতায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, শিঘ্রই অস্ট্রেলিয়ার মেলবোর্ন গ্রাউন্ডের পর এবার বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে এক লাখ আসন বিশিষ্ট স্টেডিয়াম। বাংলাদেশের কক্সবাজারে এই স্টেডিয়ামটি তৈরি করা হবে।

এক প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান,`আমাদের তো কক্সবাজারে একটা স্টেডিয়াম আছে। সেখানে সেটা ছাড়াও আরেকটা এক লাখ আসনবিশিষ্ট স্টেডিয়াম করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। যেহেতু ২০১৬ বছরকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। পর্যটনের মূল কেন্দ্র হচ্ছে কক্সবাজার। তাই কক্সবাজারে যেন আরও পর্যটক বাড়ানো যায়, মানুষকে আকৃষ্ট করার জন্য স্টেডিয়াম করার নির্দেশ দিয়েছেন।`

বর্তমানে বিশ্ব ক্রিকেটে এল লাখ আসন বিশিষ্ট একমাত্র স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। এছাড়া বিশ্বের আর কোথাও এত আসন নিয়ে ক্রিকেট স্টেডিয়াম করা হয়নি। বিশ্ব ফুটবলেও হাতে গোনা কয়েকটি স্টেডিয়ামই আছে ১ লাখ আসন বিশিষ্ট। এবার বাংলাদেশেও এমন স্টেডিয়াম হবে। যেখানে একই সাথে ক্রিকেট ও ফুটবল দুটি খেলা হবে। এছাড়া শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামটিকে ১ লাখ আসনবিশিষ্ট করার স্বপ্ন রয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

সম্পাদক, মাগুরা নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: