ঈদের পরেই মাধ্যমিকে বিসিএস নন-ক্যাডার নিয়োগ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

ঈদের পরই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩৪ম বিসিএস উত্তীর্ণ নন ক্যাডার প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 

৩৩৩টি সরকারি স্কুলে ১ হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজার ৬টি। শূন্য পদের ৫০ শতাংশ এ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেয়া হবে। 

বৃহস্পতিবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, ঈদের পর পরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়ায় নিয়োগ হলে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আরও যোগ্যতর শিক্ষকের সন্নিবেশ ঘটবে।’

এর ফলে পড়াশোনার পরিবেশসহ সার্বিক পরিস্থিতির উন্নয়ন হবে বলেও মনে করেন ফাহিমা খাতুন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: