ঈদের ছুটিতে খোলা থাকবে হাসপাতালের জরুরি বিভাগ

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটির সময় দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ প্রতিদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিন, পবিত্র শবে-কদরের পরদিন এবং দুই শুক্রবার ব্যতীত প্রতিদিন সীমিত পরিসরে বহিঃর্বিভাগের চিকিৎসা সেবা চালু রাখবে সরকার।

ঈদের ছুটিতে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা কার্যক্রম চালু রাখার বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, ঈদের ছুটির সময় হাসপাতালগুলোতে যথাযথ চিকিৎসা অব্যাহত আছে কিনা তদারকি করা হবে। এজন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে দুটি পৃথক কন্ট্রোল রুম খোলা হবে। বৃহস্পতিবারের মধ্যে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের ফোন নম্বর জানিয়ে দেওয়া হবে।

সভায় দেশের সব সরকারি হাসপাতালে সরকারি ছুটির দিনে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য দেশের বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ঔষধপত্র, চিকিৎসক, নার্স এবং সুসজ্জিত অ্যাম্বুলেন্সসহ মেডিক্যাল চিকিৎসা সেবা প্রদানের সরঞ্জামাদি মজুদ রাখতে মন্ত্রী নির্দেশনা দেন। একইসঙ্গে মহাসড়ক, রেল ও নৌ-পথে আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলায় জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, ঔষধপত্র ও সরঞ্জামাদি প্রস্তুত রাখতে বলা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: