‘ঈদের আগেই মিলবে স্বস্তি’ থাকবে পুরো ঈদ।

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

মৌসুমে বৃষ্টিপাত কমে যাচ্ছে। বর্ষার ভরা মৌসুমে বৃষ্টি নেই। অথচ এখন চলছে বর্ষাকাল । কিন্তু আকাশে সাদা মেঘগুলো কালোই হচ্ছে না। হঠাৎ করে একপশলা বৃষ্টি ঝরলেও তা খুব একটা স্থায়ী হচ্ছে না। বৃষ্টি কমে যাওয়ায় তাই অস্বস্তিও বাড়ছে।

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, মৌসুমি বায়ু বাংলাদেশজুড়ে থাকলেও এখনও পুরোপুরি সক্রিয় হতে পারেনি। তাই বৃষ্টিও খুব একটা হচ্ছে না। বৃষ্টির মাত্রা আগামী ২ জুলাই থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে ঈদের সময় কিছুটা হলেও স্বস্তিতে থাকবেন ছুটিতে থাকা মানুষ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, এ মাসের প্রথম দিকে বেশ ভালো বৃষ্টি হয়েছে। এখন কম। বর্ষায় এমনটা হতেই পারে। মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকলেও প্রবল বৃষ্টি হওয়ার মতো সিস্টেম তৈরি হয়নি। তাই বৃষ্টি কম হচ্ছে। আশা করা যাচ্ছে, ২ জুলাই থেকে বৃষ্টির মাত্রা বাড়বে। তবে জুন মাসে এখন পর্যন্ত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: