আজ শনিবার দুপুরে তিনি মাগুরা জেলা পুলিশ ও সচেতন সমাজের আয়োজনে মাগুরা শহরের ভায়না মোড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান বলেছেন, গুপ্ত হত্যাকারী জঙ্গিদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশকে যারা একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখাতে চায়, লাঠি-বাঁশি ডিফেন্স পার্টি গঠন করে প্রতিটি পাড়ায়-মহল্লায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ডিআইজি এসএম মনিরুজ্জামান আরো বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লাঠি-বাঁশি ডিফেন্স পার্টি গঠনের প্রথম কৃতিত্ব মাগুরাবাসীর।
সভায় মাগুরা জেলা পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান রোস্তম আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু প্রমুখ।



