বাড়ি ফিরলেন বাবুল আক্তার

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদনঃ

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদ শেষে তার স্বামী পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার বাড়ি ফিরেছেন। শনিবার বিকেল সোয়া চারটার দিকে তিনি ফিরেছেন বলে জানিয়েছেন বাবুল আক্তারের বাবা আবদুল ওয়াদুদ। 

তিনি সংবাদমাধ্যমে জানান, মিতু হত্যায় কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করার জন্য বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে তার স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড সম্পর্কে আরও জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে সাংবাদিকের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা জানান।

এর আগে রাতে রাজধানীর খিলগাঁওয়ে তার শ্বশুরবাড়ি থেকে বাবুল আক্তারকে নিয়ে যায় পুলিশ।

গত ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা।

ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল। এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে।

হত্যাকাণ্ডের পর বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন।

পরে পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে। কিন্তু তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কি না, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: