দুর্নীতি রুখতে অনলাইনে উপবৃত্তি

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের অনলাইনে উপবৃত্তি দিতে নতুন সফটওয়্যারের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ সফটওয়্যারের উদ্বোধন করেন তিনি।

উপবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচন এবং উপবৃত্তির টাকা নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও দীর্ঘসূত্রতার অভিযোগ ছিল। নতুন উদ্ভাবিত প্রযুক্তি এসব সমস্যা সমাধানে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী।

যোগ্য শিক্ষার্থী নির্বাচনের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘নতুন উদ্ভাবিত এ পদ্ধতিতে উপবৃত্তি পেতে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজেরাই শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে নির্ধারত ফরম পূরণ করবে এবং তাদের আবেদন যাচাই করে উপবৃত্তির জন্য নির্বাচন করা হবে।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: