মাগুরানিউজ.কমঃ
গত ১২ জুন আবাহনী ও প্রাইম দোলেশ্বরের মধ্যকার স্থগিত ম্যাচটি শেষ পর্যন্ত দুই দলের মধ্যে এক-এক পয়েন্ট করে ভাগ করে দেয়া হয়েছে। ফলে ১৬ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তামিম-সাকিবের আবাহনী। মাগুরা শহরে আবাহনী ও সাকিবকে নিয়ে সমর্থকদের উল্লাস।
আর সমান সংখ্যক ম্যাচ থেকে ২১ পয়েন্ট পাওয়া প্রাইম দোলেশ্বর হয়েছে রানার্সআপ।
স্থগিত ম্যাচটি নিয়ে চার সদস্যের বিশেষজ্ঞ কমিটির দেয়া রিপোর্ট হাতে পেয়ে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে। শুধু তাই নয় এমনকি ম্যাচের সম্ভাব্য সূচি হিসেবে ২৪ তারিখও নির্ধারণ করেছিলেন।
কারণ ম্যাচটি সত্যি অনুষ্ঠিত হবে কি না তা নিয়েই দেখা দেয় সংশয়। কারণ, ঢাকা প্রিমিয়ার লিগের যে বাইলজ তৈরী করা হয়েছে, তাতে কোন ম্যাচ পুনরায় অনুষ্ঠিত হওয়ার কোন সুযোগ নেই।
তাই আবাহনী ও দোলেশ্বরের স্থগিত ম্যাচটি দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের প্রধান সমন্বয়ক আমিন।


