মাগুরাতে ইন্টারনেট সপ্তাহ শুরু হচ্ছে ৫ সেপ্টেম্বর

internet1440826805মাগুরানিউজ.কম: সারা দেশে ইন্টারনেট অন্তর্ভুক্তি বাড়াতে এবং দেশীয় ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবার প্রসারে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইন্টারনেট সপ্তাহ-২০১৫।’ এ উৎসব চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

 

সফলভাবে এই মেলা আয়োজনে প্রতিটি উপজেলা আইসিটি ফোকাল পারসনের দক্ষতা বাড়াতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারনেট লিডারশিপ ওয়ার্কশপ।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং গ্রামীণফোনের যৌথ আয়োজনে ঢাকা, রাজশাহী, সিলেটে বড় তিনটি এক্সপোসহ দেশের ৪৮৭টি উপজেলায় একযোগে পালিত হবে দেশের সর্ববৃহৎ এই ইন্টারনেট উৎসব।

এতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স কম্পানি, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান, ওয়েব পোর্টাল, ডিভাইস কোম্পানিসহ ইন্টারনেটভিত্তিক পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। থাকবে নানা আয়োজন।

আগামী ৫ থেকে ১১ সেপ্টেম্বর মাগুরাসহ দেশের ৪৮৭টি উপজেলায় সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের অংশগ্রহণে একযোগে এই উৎসব পালন করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: