মাগুরার হাটবাজার নতুন পাটে ভরে উঠছে। ভাল দাম পেয়ে খুশি চাষিরা

file (3).jpegery

মাগুরানিউজ.কম:  মাগুরার হাটবাজার এখন নতুন পাটে ভরে উঠছে। ভাল দাম পাওয়ায় চাষিরা এবার খুশি। প্রতি মণ (৪০ কেজি) পাট বর্তমানে বিক্রি হচ্ছে ১৫শ টাকা থেকে ১৭শ টাকা দরে।

জুনের শেষ সপ্তাহ থেকে এসব এলাকায় নতুন পাট উঠতে শুরু করেছে। প্রথম দিকে প্রতি মণ পাট ১৮শ টাকা পর্যন্ত দরেও বিক্রি হয়। হাটবাজারে পাটের আমদানি বাড়তে থাকায় মণ প্রতি দর একশ টাকা কমেছে।

কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মাগুরা অফিস সূত্রে জানা যায়, পাটের বীজ রোপণের সময় বৃষ্টি শুরু হয়। পরবর্তীতে বৃষ্টি চলে গেলে শুরু হয় খরা। এতে অনেক ক্ষেতের পাট গাছের বাড়তি থেমে যায়।

গাছ হলুদ হয়ে মারা যায়। এ কারণে এবার পাট গাছ খাটো ও চিকন হয়েছে। এতে ফলন কম হয়।  আবার যারা সেচ দেয় তাদের ফলন ভাল হয়। বিঘা প্রতি ১০-১২ মণ ফলনও হয়। কেউ এর চেয়ে বেশি ফলন পায়।

শ্রীপুর উপজেলার শ্রীকোল গ্রামের চাষি মাসুদ শেখ জানান, পাট চাষে ব্যয় বেড়ে গেছে। পাট কাটা, জাগ দেয়া ও ধোয়া বাবদ বিঘা প্রতি আনুমানিক ৮-৯ হাজার টাকা কামলা খরচ লাগছে। যেসব চাষি নিজেরা ক্ষেতে কাজ করে তাদের খরচ কম পড়ে। তবে দাম ভাল থাকায় এবার লাভ হচ্ছে।

তিনি জানান, বাজারে প্রতি মণ পাট দেড় হাজার টাকা থেকে ১৭শ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। 

শ্রীপুর উপজেলার কৃষি অফিসার জানান, এ উপজেলায় এবার পাটের ফলন ভাল হচ্ছে। প্রতি মণ ১৫/ ১৬শ টাকা দরে বিক্রি হচ্ছে।

তবে সদর উপজেলার শ্রীকুন্ডি গ্রামের চাষি বাবলু মিয়া জানান, নতুন পাট সবে উঠতে শুরু করেছে। নিম্নমানের পাট ১২/১৩শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে।

মাগুরার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার উন্নত মানের পাট ১৮শ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। 

মাগুরা জেলার কৃষি বিভাগের কর্মকর্তারা বলেন, ভাল বৃষ্টি হওয়ায় এবার পাট জাগ দিতে সমস্যা হচ্ছে না।

মাগুরার শ্রীপুর উপজেলার লাঙ্গলবাঁধ বাজারের কয়েকজন পাট ব্যবসায়ী জানান, ফরিদপুর ও যশোর এলাকার বেসরকারি পাটকলগুলো এখন পাটের প্রধান ক্রেতা। এ অঞ্চলের পাট কেনাবেচার প্রধান কেন্দ্র হচ্ছে খুলনার দৌলতপুর। কয়েকজন রপ্তানিকারক পাট কেনা শুরু করেছে। অনুপ কুমার নামে এক পাট ব্যবসায়ী বলেন, ভারত ও পাকিস্তান এবার পাট কিনছে। 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: