মাগুরানিউজ.কমঃ
মাগুরায় আর্জেন্টাইন ভক্তদের বাধভাঙ্গা উল্লাস। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে উড়িয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ইজিকুয়েল লাভেজ্জির শুরুর গোল, মেসির রেকর্ড ভাঙ্গা গোল এবং হিগুয়েইনের জোড়া আঘাতে ৪-০ গোলে উড়ে গেছে যুক্তরাষ্ট্র। পক্ষান্তরে ২৩ বছরের শিরোপা খরা কাটানোর আরো কাছে পৌঁছে গেছে আর্জেন্টিনা।


