একবার না পারিলে দেখো ……বার? কতবার তা জানতে পড়তে হবে

মাগুরানিউজ.কমঃ
mnঅনলাইন ডেস্ক-
শিউচরণ। থাকেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজস্থানের এক গ্রামে। দু’দিন আগে রাজস্থান মধ্য শিক্ষা পর্ষদের দশম শ্রেণির পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। তাতে দেখা গেছে শিউচরণ সব বিষয়েই ফেল করেছেন। কয়েকটা বিষয়ে আবার শূণ্যও পেয়েছেন। গত বছর শুধু সমাজবিজ্ঞানে পাশ করতে পেরেছিলেন তিনি। আর ২০১৪ সালেও সব বিষয়ে ফেল করেছেন।
সেই ১৯৬৯ সালে পরীক্ষা দেওয়া শুরু করেছিলেন। প্রতিবছরই পরীক্ষায় বসেন, আর প্রতিবারই ফেল করেন। এই নিয়ে ৪৭ বার হয়ে গেল, তবুও ম্যাট্রিক পরীক্ষায় পাশ করা হলো না তার।

 

আর ম্যাট্রিক পাশ করতে পারছেন না বলে ৮২ বছর বয়সেও বিয়ে করতে পারছেন না তিনি। কারণ ম্যাট্টিক পাশ না করলে বিয়ে করবেন না বলে ছোটবেলায় প্রতিজ্ঞা করেন তিনি।

একটি সংবাদ সংস্থাকে শিউচরণ বলেন, ‘১৯৯৫ সালে প্রায় পাশ করেই ফেলেছিলাম। কিন্তু অঙ্কে ফেল করে গিয়েছিলাম।

বিবিসি জানায়, কোহারি গ্রামের একটা মন্দিরেই থাকেন শিউচরণ। বয়সের কারণে চোখেও ভাল দেখতে পান না। রোজগার বলতে আছে সরকারী বৃদ্ধ-ভাতা। গ্রামের স্কুল শিক্ষকদের কাছ থেকে পড়া দেখিয়ে নেন তিনি।

অনেকেই মজা করেন তাকে নিয়ে, তবে গ্রামের অন্য অনেকে আবার ম্যাট্রিক পাশ করার জন্য তার এই উদ্যমকে শ্রদ্ধাও করেন- বই, খাতা, কলম দিয়ে সাহায্যও করেন কেউ কেউ। কিন্তু দমে যাওয়ার পাত্র নন শিউচরণ।

জানিয়েছেন, পরের বছর আবারও পরীক্ষায় বসবেন তিনি। তিনি বলেন, ‘যতক্ষণ বেঁচে থাকবো, পরীক্ষা দিয়ে যাব। পাশ করাটা বড় ব্যাপার না, কিন্তু ম্যাট্রিক পাশ না হলে তো বিয়ে করতে পারছি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: