১ দিন বয়সী মুরগির বাচ্চার নয়া রেকর্ড!

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদকঃ

১ দিন বয়সী মুরগির বাচ্চা সর্বকালের রেকর্ড ভঙ্গ করে নতুন এক রেকর্ড তৈরী করলো। আর সে রেকর্ডে যতটা না অবাক তার চেয়েও বেশি আতংকিত খামারীরা। অস্বাভাবিক হারে বাড়ছে মুরগির বাচ্চার দাম। এক মাসের ব্যবধানে একদিন বয়সী বাচ্চার দাম বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। অতীতের সব রের্কড ভেঙে গতকাল রোববার একেকটি লেয়ার মুরগির বাচ্চা বিক্রি হয়েছে ১৩০ টাকায়! এক সপ্তাহ আগেও এগুলো ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়। 

 উচ্চমূল্যের কারণে অনেক ক্ষুদ্র খামারি খামারে বাচ্চা ওঠানো বন্ধ করে দিয়েছেন। বাচ্চার দামের সঙ্গে লাফিয়ে বাড়ছে পোলট্রি খাদ্যের দামও। অথচ আন্তর্জাতিক বাজারে পোলট্রি ফিডের দাম কমতির দিকে। একদিন বয়সী মুরগির বাচ্চা সাধারণত খামারে ৩০-৩২ দিন পালন করে বাজারে বিক্রি করা হয়। আজ যে বাচ্চা খামারিরা কিনবেন, সেগুলো বাজারে আসবে ৩০-৩২ দিন পর। সে হিসাবে ঈদের পরও মুরগির বাজার চড়া থাকবে।

সংশ্লিষ্টরা বলছেন, একদিনের একটি ব্রয়লার বাচ্চা উৎপাদন খরচ কোনোভাইে ২৮ টাকার বেশি নয়। ২০১০ সালে সব ব্যয় সমন্বয় করে একদিনের বাচ্চার উৎপাদন মূল্য ২২ টাকা নির্ধারণ করে সরকার। ওই সময় লাভ ধরে ৩০ টাকায় বাচ্চা বিক্রির প্রতিশ্রুতি দেন বাচ্চা উৎপাদনকারী ব্যবসায়ীরা। নির্ধারিত দামে দু’দিন বিক্রির পরই হাইকোর্টে রিট করে নিজেদের পক্ষে রায় নিয়ে ইচ্ছামতো দাম হাঁকানো শুরু করেন ব্যবসায়ীরা। এখনও তা অব্যাহত রয়েছে।

সপ্তাহে সারাদেশে এক কোটি ১০ থেকে ১৫ লাখ বাচ্চার চাহিদা রয়েছে। মুরগির বাচ্চা সরবরাহকারী কোম্পানিগুলোর মধ্যে কাজী ফার্ম ও সিপি ছাড়াও গোদরেজ, নারিস, প্যারাগনই বেশির ভাগ সরবরাহ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: