চাইলেই ঘরে বসে মিলবে আগাম টিকিট, টিকিট বিক্রি শুরু সোমবার।

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিবেদক-
ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে সোমবার থেকে। সকাল ৬টায় বিভিন্ন পরিবহনের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাবে। পাওয়া যাবে অনলাইনেও।

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী বুধবার (২২ জুন) থেকে।

শ্যামলী পরিবহনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ জানিয়েছেন, বাস মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার সকাল থেকে আগাম টিকিট বিক্রি শুরু হবে। অন্যান্যবারের মতো এবারও লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হবে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হবে।

একজন ব্যক্তি এক সঙ্গে সর্বোচ্চ চারটি কিনতে পারবেন বলেও জানান তিনি।

পবিত্র রমজান মাস শুরু হয়েছে গত ৭ জুন। ২৯ রোজা হলে দেশজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ৬ জুলাই (বুধবার)। আর ৩০ রোজা হলে ঈদ হবে ৭ জুলাই (বৃহস্পতিবার)।

গত কয়েক বছরের মতো এবারও অনলাইনে পাওয়া যাবে বাসের আগাম টিকিট। ‘সহজ ডটকম’ নামের একটি অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠান ২৮ পরিবহন কোম্পানির বাসের টিকিট বিক্রি করবে। ১৬৩৭৪ নম্বরে কল করে কিংবা অনলাইনে টিকিট বুকিং দেওয়া যাবে। তবে সেজন্য সার্ভিস চার্জ দিতে হবে ২১ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: