মাগুরাতে আজ আকাশের মন ভালো নেই …

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

আকাশের মন ভালো নেই পাখি দের মন ভালো নেই/গোলাপের মন ভালো নেই/ আমাদের মন ভালো নেই। ব্যান্ড শিল্পী বিপ্লবের গাওয়া এ গান মাগুরার বাসিন্দাদের মন ছুঁয়ে যেতেই পারে। আষাঢ়ের এমন বৃষ্টিতে স্বস্থিতে জনজীবন। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বেশ ভালোভাবেই মাহে রমজানের রোজা পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

কথা হয় আম বিক্রেতা আইনুল ইসলামের সাথে। তিনি জানান, রমজান শুরুর আগে বেশ গরম ছিলো শহরের তাপমাত্রা। ভেবেছিলাম এবার হয়তো রোজা রাখতে কষ্ট হবে। কিন্তু আল্লাহর রহমতে বৃষ্টি নেমেছে। তাই সারাদিন পরিশ্রম করলেও, ক্লান্তিটা কম অনুভব হয়। একই ধরনের অভিমত জানালেন সদর হাসপাতালের সেবিকা ইয়াসমিন। 

তবে বৃষ্টিতে কিছুটা স্থবিরতা দেখা গেছে জনজীবন। আকস্মিক বৃষ্টিতে বাইরে বের হয়ে দুর্ভোগে পড়েন কর্মব্যস্ত মানুষ। অনেককে ছাতা মাথায় বাইরে বের হতে দেখা যায়। রিকশা চালক ও শ্রমিকদের পলিথিন মাথায় বৃষ্টির হাত থেকে বাঁচার চেষ্টা করছেন। কেউ ছাতা না নিয়ে বের হওয়ায় তাদের বৃষ্টির মাঝে পড়ে বিভিন্ন স্থানে অপেক্ষা করতে দেখা গেছে। বরাবরের মত সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: