মাগুরায় মাঠ দিবস পালন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

উন্নত জাতের বিনা-২ জাতের তিলের চাষ ও ফলন নিয়ে আজ শুক্রবার মাগুরা সদরের বাটিকাডাঙ্গা গ্রামে মাঠ দিবস পালন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রকল্প পরিচারক ড. শহীদুল ইসলাম।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বিনা মাগুরা উপকেন্দ্র মাগুরার আয়োজনে অনুষ্ঠিত এই মাঠ দিবসে সভাপতিত্ব করেন মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ হোসেন ভূইয়া।

বক্তব্য রাখেন কৃষক বাচ্চু মোল্যা ও রমেন্দ্র নাথ বিশ্বাস।

অনুষ্ঠানে জানানো হয়, এতে সাধারণের তুলনায় দেড়গুণ বেশি ফলন হয়। এ ছাড়া জীবনকাল ২০ দিন কম হওয়ায় কৃষক দুই ফসলি জমিকে ৩ ফসলি হিসাবে ব্যবহার করে লাভবান হতে পারে।  মাঠ দিবস অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন। পরে মাঠপর্যায়ে ফলন পর্যবেক্ষণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: