মাগুরা শহরতলীর পারলায় বিদ্যুৎজনিত অগ্নিকান্ডে বাড়ি পুড়ে ছাই

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

মাগুরা শহরতলীর পারলা পূর্বপাড়া এলাকায় বিদ্যুৎজনিত অগ্নিকান্ডে মকসেদ শিকদার নামে এক ব্যক্তির বসতঘর পুড়ে গেছে। এ ছাড়া কমপক্ষে ১০টি বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: মনিরুজ্জামান জানান, দুপুরে হঠাৎ করে শহরতলীর পারলা পূর্বপাড়া এলাকায় বিদ্যুতের ওভারলোড দেখা দেয়। এ সময় এলাকার মকছেদ শিকদারের ঘরে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই ওই বাড়ির বিভিন্ন আসবাবপত্রসহ একটি ঘর পুড়ে যায়। এতে তাদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওই এলাকার বাসিন্দারা জানান, এছাড়া ওই এলাকার ১০টি বাড়ির ফ্রীজ, টিভিসহ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: