মাগুরানিউজ.কমঃ
মাগুরায় দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ্ জানান, গ্রেফতার ৪২ জনের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এছাড়া জিআর মামলায় ২৪, সিআর ৬, পূর্ব মামলা ৪, রুজু মামলায় আসামি ৬ জন। গ্রেপ্তারদের শুক্রবার আদালতে সোর্পদ করা হয়েছে।


