‘বাংলাদেশ বিশ্বের বিস্ময় আমার অহংকার’ – মাগুরায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mnষ্টাফ রিপোর্টার-

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে বিস্ময় সৃষ্টি করে চলেছে। বাংলাদেশের সাফল্য দেখে বিশ্বের অনেক উন্নত দেশ এখন অবাক হয়। ইতিমধ্যে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত হবে। বাংলাদেশ এখন সারা বিশ্বের বিস্ময়-আমার অহংকার। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ন্যাশনাল সার্ভিস কর্মসূচি বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনা সভায় এসব কথা বলেন।

সভায় দেশের অর্থনীতিকে আরো বেশি সমৃদ্ধ করতে যুবক-যুবতীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে আহবান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

সভায় জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা চন্দ্র শেখর নন্দী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুদ্দোহা প্রমুখ।

সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খান জানান, বর্তমানে জেলার মহম্মদপুর উপজেলায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচি আওয়তায় ‘দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সচেতনতামূলক’ প্রশিক্ষণ নিয়ে প্রায় ১ হাজার ৮২ জন বেকার যুবক-যুবতী দুই বছরের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে। এদের প্রত্যেকেই প্রতিমাসে ৬ হাজার টাকা হারে বেতন পাচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: