ঈদ উপলক্ষে ২৬ জুন বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা

মাগুরানিউজ.কমঃ

mnওয়েব ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের চলতি মাসের বেতন ২৬ জুন প্রদান করা হবে। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ট্রেজারি ব্যবস্থাপনা অধিশাখা থেকে জারি করা আদেশে এ কথা জানানো হয়।

জারি করা আদেশে বলা হয়, ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন-গেজেটেড কর্মচারী ও সামরিক বাহিনীর নন-কমিশন্ড কর্মকর্তা ও কর্মচারীদের জুন মাসের বেতন-ভাতা এবং সকল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর জুন মাসের পেনশনের অর্থ ২৬ জুন প্রদান করা হবে।

প্রসঙ্গত, সরকারি বর্ষপঞ্জি-২০১৬ অনুযায়ী আগামী ৬ জুলাই (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: