মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। এ পৃথিবীতে আর্ত মানবতার সেবায় অনেক মনীষীর জন্ম হয়েছে। দানবীর রণদা প্রসাদ সাহা তাদের মধ্যে অন্যতম। অতি দরিদ্র পরিবারে জন্ম নেওয়া শিক্ষার আলো থেকে বঞ্চিত দানবীর রনদা প্রসাদ সাহা চির স্মরণীয়.হয়ে থাকবেন।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রতিষ্ঠাকালীন দাতা, দানবীর রনদা প্রসাদ সাহার পরিবারের সদস্যরা কলেজের গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ২লাখ টাকার অনুদান দিলেন দানবীর রনদা প্রসাদ সাহার পুত্রবধূ ও শহীদ ভবানী প্রসাদ সাহার মাতা এবং কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক বেগম রোকেয়া পদক প্রাপ্ত শ্রীমতি সাহা।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন কলেজের পক্ষ থেকে এ অনুদান গ্রহণ করেন।


