মাগুরার মহম্মদপুরে ইউপি সদস্যের আত্মহত্যা

মাগুরানিউজ.কমঃ

attahota_sm_159250297

মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ইকরামুল হক টোকন  (৫০) আত্মহত্যা করেছেন।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। টোকন শ্যামনগর গ্রামের মৃত নাসেরউদ্দিন মোল্লার ছেলে।

এলাকাবাসী জানান, বিকেলে ইউপি সদস্য টোকনকে নিজ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। এ সময় তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোকছেদুল মোমিন তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা এলাকাবাসীর।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আতিয়ার রহমান জানান,  এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মহম্মদপুর থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: