মাগুরানিউজ.কমঃ
মাগুরার মহম্মদপুর উপজেলার সূর্যকুন্ডু গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি পরিবারের ১০টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। এতে নগদ অর্থ, ধান, পাট, আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকালে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহূর্তেই তা চারিদিকে ছড়িয়ে পড়ে। একে একে ওই গ্রামের মৃত: আত্তাব শেখের ছেলে সিরাজুল শেখ, আমিনুর শেখ, মৃত: জোবান শেখের ছেলে ছত্তার শেখ, মোস্ত শেখ, ছত্তার শেখের ছেলে টুকু শেখ ও পিকুল শেখের ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে।
আগুনের লেলিহান শিখা দেখে গ্রামবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ৬টি পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ অর্থ, ধান, পাট, আসবাবপত্র, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
Like this:
Like Loading...