মহম্মদপুর থানা সুত্রে জানা যায়, সোমবার সকালে উপজেলার মৌশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা বেগম (৫০)একই এলাকার রাজ্জাক মণ্ডলের স্ত্রী।
ওসি জানান, সকালে ফরিদা মৌশা থেকে হেঁটে কানুটিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে সুন্দরপুর জামে মসজিদের কাছে তিনচাকার যানটি তাকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে চিকিৎসা কেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


