মাগুরার মহম্মদপুরে দূর্গাপূজার আয়োজকদের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়

মাগুরানিউজ.কম:
mn
মাগুরা জেলা জুড়ে সাজ সাজ রবে চলছে শারদীয় দূর্গাপূজার প্রস্তুতি। হিন্দু সম্প্রদায়ের প্রধান এ ধর্মীয় উৎসবকে ঘিরে জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে। মহম্মদপুর উপজেলায় এবছর মোট ১২৩টি মন্ডপে পূজার আয়োজন করা হয়েছে।
 
দূর্গাপূজা শান্তিপূর্নভাবে পালনে সহায়তার জন্য মাগুরার মহম্মদপুর থানাধীন সকল পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে আজ বুধবার দুপুরে মহম্মদপুর থানা চত্বরে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলার পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার জনাব তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জনাব সূদর্শন কুমার রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ গোলাম রব্বানী, সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, মহম্মদপুর পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রীকান্ত কুমার বিশ্বাস, সাধারন সম্পাদক কানু তেওয়ারি প্রমুখ।
উপজেলার সকল পূজা আয়োজনকারীদের উপস্থিতিতে উৎসব শান্তিপূর্নভাবে পালনে আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি সমুন্নত রাখার ব্যাপারে আলোচনা করা হয়।
শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে সকল প্রকার প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: